প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করে করে শ্রমিকের ন্যায্যমজুরি নিশ্চিত করতে হবে। এগুলো বন্ধ করতে পারলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরী দেয়া সম্ভব।
তিনি আরও বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ। বাজার সিন্ডিকেট দমন ও ধ্বংস, বিদেশে টাকা পাচার বন্ধ, ব্যাংকের অর্থলোপাটকারীদের শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে শ্রমিক ও জনগণকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কর্মস্থলে, নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে পারিনি।
জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বর থেকে একটি সুসজ্জিত লাল পতাকা মিছিল বের হয়ে গুলিস্তান, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে