স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় ছিনিয়ে নিয়েছেন তারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী পাস করলেও অধিকাংশেরই আওয়ামী লীগের পদ-পদবী রয়েছে। দলের পদ-পদবী নেই, সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় ছিনিয়ে এনেছেন ৩ প্রার্থী। যদিও তাদের একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার হন।

বাকি দুইজনের একজন জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। অন্য জনের কোনো দলীয় পরিচয় নেই। ধর্মভিত্তিক সংগঠন আঞ্জুমান আল ইসলাহ’র সভাপতি তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনে অংশ নেয়ায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির ও জাতীয় পার্টির নেতারা এই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানান। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ সিদ্দিকুল আলম। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামেন তিনি। আসনটির বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আহসান আদেলুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের জয় ছিনিয়ে আনেন সিদ্দিকুল আলম।

সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলো জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর চেয়ারম্যান মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী। তিনি ফুলতলীর পীর হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে এনেছেন মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হামে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

২১ ঘণ্টা আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

২ দিন আগে

‘জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই’

অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

২ দিন আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন চায় জামায়াত

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

৩ দিন আগে