বিএনএমের নতুন মহাসচিব আবদুর রহমান

বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ড. আবদুর রহমান।

শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার দায়িত্ব গ্রহণ ও দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বিএনএম চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘বিরোধী দলহীন সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। এ কারণে আমরা মনে করেছি, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করবো। যে দলে কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ সবাই আসবে এবং সম্মিলিতভাবে আমরা এ দেশের জনগণের দাবি ও অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। দলকে সুসংগঠিত করতে আমরা কমিটি গঠন করছি। ’

জলবায়ু সম্মেলন করতে চান উল্লেখ করে বিএনএম চেয়ারম্যান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ আমরা নেবো। ভিশন ২০৩৫ সামনে রেখে আমরা কাজ করছি। দল যেভাবে সুসংগঠিত করে সে সময় নির্বাচন করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা তার কাছাকাছি আসতে পারবো। ’

বিএনএম’র সাবেক মহাসচিব ড. শাজাহান তার পারিবারিক ও শারীরিক অসুস্থতাজনিত কারণে মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান মোহাম্মদ আবু জাফর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ, এইচ এম গোলাম রেজা, ওয়ালিউর রহমান খান, সেলিম মাহমুদ চৌধুরী ও এ বি এম রফিকুল হক তালুকদার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে