অধিকার বিহীন রাষ্ট্র ভয়ঙ্কর হয়ে ওঠে : মাহমুদ স্বপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার জেএসডি নোয়াখালী জেলা কাউন্সিলে বক্তব্য দেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জনগণের অধিকারবিহীন রাষ্ট্র ক্রমাগত ভয়ংকর হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

তিনি বলেছেন, গণমানুষের চিন্তার স্বাধীনতা ছাড়া নিরাপত্তা থাকে না। সরকার গণতন্ত্রকে হত্যা করেও গণতন্ত্রকে রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উসকে দিচ্ছে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবী জনগণের রাষ্ট্রক্ষমতার অংশীদারিত্ব প্রদানের গুরুত্বপূর্ণ ডিসকোর্স হাজির করা হয়েছে। এই নতুন রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্রের উপরিকাঠামো বা সমাজের উপর প্রতিষ্ঠিত বিদ্যমান ভাবাদর্শ ও সংস্কৃতির বিপরীতে এক উন্নত ভাবাদর্শ ও সংস্কৃতির প্রতিষ্ঠা করবে, শোষণ, লুন্ঠন ও নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে। অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দীর্ঘস্থায়ী বিপ্লবের সূচনা। কারণ এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রে অর্থনীতি, উৎপাদন, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ উৎকর্ষতা লাভের প্রক্রিয়া শুরু হবে। অংশীদারিত্বের গণতন্ত্রের মূল ভিত্তি হবে গণতন্ত্র। মানুষের স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে নতুন সমাজ প্রতিষ্ঠার কাজ হল উৎপাদন, উন্নয়ন ও জ্ঞান-বিজ্ঞানে জড়িত সবাইকে রাষ্ট্রক্ষমতায় সাংবিধানিকভাবে অংশীদারিত্ব দেওয়া।

আজ শনিবার জেএসডি নোয়াখালী জেলা কাউন্সিলে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।

সভায় নোয়াখালী জেলা জেএসডি'র যুগ্ম আহ্বায়ক নুর রহমানের পরিচালনায় কাউন্সিলে আরো বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, অধ্যক্ষ আবদুল মোতালেব, লক্ষ্মীপুর জেলা জেএসডি'র সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল,মোহাম্মদ উল্লাহ,আমির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে