জাপার কেউ খোঁজ রাখে না আমার: এরিক এরশাদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪: ৪৭

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, রংপুরবাসী যদি আমাকে জাতীয় পার্টিতে দেখতে চায়। তাহলে আমি তাদের ডাকে সাড়া দেব। আমার বাবার মুখ উজ্জ্বল করবো। তবে দলের কেউ আমাদের খোঁজ রাখে না। সেটা দুঃখজনক। শনিবার (১৩ জুলাই) বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এরিক এরশাদ।

এরিক এরশাদ বলেন, যেহেতু আমার চাচা জিএম কাদের পলিটিক্স করেন। আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি আমার খোঁজ রাখেন কি না। প্রতিটি কাজে আমার বাবার কথা মনে পড়ে, এমনকি খাইতে এবং কাপড় পরিধান করলেও বাবার চেহারা আমার সামনে ভাসে। আপনারা আমার বাবাকে স্মরণ করবেন, বাবার কবর দেখে রাখবেন।

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেন, জাতীয় পার্টিতে যারা আছেন তাদের আমি ডিস্টার্ব করতে চাই না। তারা মনে করে আমি পলিটিক্যাল না, পরিবারেরও কেউ না। রংপুরের মানুষ মনে করলে আমি আমার লাইফ স্যাক্রিফাইস করতে পারি, আমার সন্তানও তাই করবে। রাজনীতি তো অবশ্যই করবো, তা সময়ের অপেক্ষা মাত্র।

শনিবার বিকেলে এরিক এরশাদ ও বিদিশা এলাকাবাসীর খোঁজ খবর নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। আজ রোববার (১৪ জুলাই) এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে তারা ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে