প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বতী সরকার চাইলে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ে সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি ফেনী, কুমিল্লা, সিলেট অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে জানিয়ে জি এম কাদের বলেন, “বন্যা দুর্গতরা আমাদের ভাই। এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সবসময় থাকব। একইসঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে।”
বন্যার্তদের সহায়তা করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, “বন্যার শুরু থেকেই জাতীয় পার্টি নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যা দুর্গতদের পাশে আছে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, “কোনো সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তাহলে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেওয়ার বিধান রয়েছে। অথচ গেইট খুলে দেয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি। ভারতের এমন কর্মকান্ডের নিন্দা জানাচ্ছি।”
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, মীর আবদুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের এবং চেয়ারম্যানের উপদেষ্টাম-লীর সদস্য মনিরুল ইসলাম মিলন ও নুরুল আজহার শামীম এ সময় উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে