ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গ্রাজুয়েট হলেন আরও ১৯ সিনিয়র রাজনৈতিক নেতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেতৃত্ব এবং রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রাম (এসএলএফপি) সফলভাবে সমাপ্ত করায় দেশের প্রধান তিন দলের ১৯ জন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গ্রাজুয়েশন সনদ প্রদান করা হয়েছে।

ইউএসএআইডি -এর স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় সম্প্রতি (২২ এপ্রিল) অনুষ্ঠিত উচ্চমানের এই ফেলোশিপ কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যালের বহুদলীয় উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ (এসএলএফপি) সম্পন্ন করা এটি নবম ব্যাচ।

এই প্রোগ্রামটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা সিনিয়র নেতাদের জন্য জনগুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় অন্বেষণ ও চিন্তাভাবনা একত্রিত করে দেয়ার একটি শিক্ষামূলক প্লাটফর্ম হিসেবে কাজ করছে। আরও গুরুত্বপূর্ণ দিক হলো, এই ফেলোশিপ কার্যক্রমটি নেতাদের মধ্যে বন্ধুত্বের অনুভূতি জাগিয়ে তোলে এবং দলগত শিক্ষার মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পারিক সহনশীলতা ও সৌহার্দ্যের মূল্যবোধ গড়ে তোলে এবং তা সমুন্নত রাখার অঙ্গীকার করে।

গ্রাজুয়েশনকৃত ফেলোরা গণতন্ত্রে রাজনৈতিক দলসমূহের ভূমিকা, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, নির্বাচন প্রক্রিয়া এবং রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন। এ পর্যন্ত তিন দলের ২২০ জন সিনিয়র নেতা এই এসএলএফপি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

নবম ব্যাচের ১৯ ফেলোদের হাতে সনদ ও ক্রেস তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ডানা এল. ওল্ডস। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান ও প্রিন্সিপাল ডিরেক্টর ড. আব্দুল আলীম।

সমাপনী বক্তব্যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এস পি এল প্রকল্পের চীফ অফ পার্টি ডানা এল ওল্ডস বলেন, “এটি একটি বিশেষ ব্যাচ কারণ এই ব্যাচে জেলার তিন রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছিলেন যারা নিজ নিজ জেলার প্রধান নেতা।”

তিনি আশা করেন, এই ফেলোশিপ কর্মসূচির পর তারা তাদের জেলায় ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাবে।

তিনি আরও আশা করেন, অংশগ্রহণকারীরা নারী ও যুবদের ক্ষমতায়নের জন্য উদ্যোগ নেবেন এবং প্রশিক্ষণ থেকে গড়ে ওঠা সুসম্পর্ক অব্যাহত রাখবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে