প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিতীয় দফাতেও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা-র। প্রথম দফায় ২৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের নাম প্রকাশ করা হলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লা-র প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।
বিএনপি সূত্রে জানা গেছে, দল ধাপে ধাপে বাকি আসনের প্রার্থী ঘোষণা করবে। এছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হবে। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে দল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১৮ ঘণ্টা আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১৯ ঘণ্টা আগে
বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
১৯ ঘণ্টা আগে
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
১ দিন আগে