প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নানা অপরাধে অভিযুক্ত। সময় এসেছে অভিশংসন করে তাকে সরানোর।
তার বিরুদ্ধে মামলা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি এটা এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি নীরব ছিলেন দাবি করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে কোটা সংস্কার দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে।
ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত।
তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি– অভিভাবক, সম্মান-শ্রদ্ধার যে ব্যক্তিত্ব, তার কোনোটাই আসলে তার নেই।
রাষ্ট্রপতির চলে যাওয়া সময়ের ব্যাপার উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই কাজ করবে।
কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারেনি, তাই আগে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন নতুন সরকার এসেছে, নতুন সংসদ তৈরি হয়েছে, আমরা মনে করি রাষ্ট্রপতির চলে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার।

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’
২ দিন আগে
এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ
২ দিন আগে
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ
২ দিন আগে
শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
৩ দিন আগে