জামায়াতের সঙ্গে জোট নিয়ে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : হান্নান মাসুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতের সঙ্গে জোট নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দেওয়া নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সেই সঙ্গে তার বক্তব্যকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির ফেসবুক পেজে হান্নান মাসুদের জোট সংক্রান্ত বক্তব্য তুলে ধরা হয়েছে।

হান্নান মাসুদ বলেছেন, সম্প্রতি ‘Star News’-এর একটি টকশোতে দেওয়া আমার বক্তব্যকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য আমার অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরছি।

আমি বলেছিলাম, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই।’

এছাড়াও আমি বলেছিলাম, ‘জামায়াতের সাথে জোট করাটা ভুল ছিল বলব না। পরিবেশ এবং সময় সেদিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম আরো ভাল হতো।’

বক্তব্যের আরেকটি অংশে আমি বলেছিলাম, ‘জামায়াতের সঙ্গে জোট না হলে এককভাবে এনসিপি হয়তো ৩–৪টি আসন পেতো। কিন্তু কোথাও আমি বলিনি যে, জোট না করলে আমরা ৩–৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।’

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ব্যক্তি, পেজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং এমনভাবে প্রচার করছে যেন আমি বলেছি, জামায়াতের সঙ্গে জোট না করলে আমরা আরও ৩–৪টি আসন বেশি পেতাম। এটি আমার বক্তব্যের সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।’

হান্নান মাসুদ বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই-আমার বক্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয়। সবার প্রতি অনুরোধ থাকবে, আমার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেয়ার অনুরোধ রইল।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চোখ বেঁধে বাংলাদেশ থেকে ভারতে— গুমের স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্ররা গান বন্ধ নয়, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী

এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ

২ দিন আগে

ঢাকার যানজট নিরসনে অটোরিকশা নীতিমালাসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’, হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।

৩ দিন আগে
Advertisement