প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপি সংস্কারের পক্ষে থাকা মানুষদের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ নিয়েছি। কিন্তু শপথ গ্রহণের প্রথম দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে, সংস্কারের পক্ষের মানুষদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপিকে দ্রুত সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের গণভোটও অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনে ২০৯ আসনে জয় নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। গণভোটেও ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।
গত বছরের শেষভাগে রাষ্ট্রপতির জারি করা আদেশ অনুযায়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় নির্বাচিত সংসদ সদস্যের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রপতির এ ধরনের আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিএনপি। ঐকমত্য কমিশনে কোনো ধরনের আলোচনা না করেও আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিধান রাখা নিয়েও আপত্তি জানিয়েছিল দলটি।
নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা আর শপথ নেননি।
বিএনপি বলছে, এই পরিষদ সংবিধানে নেই। পরিষদের শপথ কী হবে, শপথ কে পড়াবেন, এসব নিয়েও সংবিধানে কিছু নেই। ফলে সংসদ বসলে এ সংক্রান্ত বিধান যুক্ত করে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ তফসিলে যুক্ত করে তারপর তারা শপথ নেবেন।
ওই দিন বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ নিতেই বেঁকে বসেছিল বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। পরে অবশ্য এ জোট থেকে নির্বাচিতরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন।
এর মধ্যে গণভোটের ফল বাতিল চেয়ে ও জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। অনেকে বলছেন, সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা প্রবল হয়েছে।
গণভোট কোনো কারণে বাতিল হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) প্রশ্নবিদ্ধ হবে। কারণ আপনি কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন করেছেন?
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম দ্রুত সংসদ অধিবেশন ডাকতে বিএনপির প্রতি আহ্বান জানান। বলেন, দ্রুত জাতীয় সংসদকে কার্যকর করা হোক। অধিবেশন ডাকা হোক। তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিক।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলে কারচুপি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, তা সত্ত্বেও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। জাতীয় নির্বাচনের ফলাফলে যে দল যত আসন পায়, তার অনুপাতেই নারী আসনগুলোও বণ্টন হয়ে থাকে রাজনৈতিক দলগুলোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী এবার ক্ষমতাসীন বিএনপির নেতৃত্বাধীন জোট ৩৬টি নারী আসন পাবে।
১ দিন আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। নির্বাচন পেছানোর কারণ হিসেবে ‘তীব্র জ্বালানি সংকট’ দেখানো হলেও সরকারের অবস্থানের সঙ্গে এর অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি
১ দিন আগে
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য।
২ দিন আগে
সফরে চীনের ক্ষমতাসীন দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করবেন। সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর।
২ দিন আগে