প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) একটি ধারা সংশোধন নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটবদ্ধ নির্বাচনে শরিক দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের সুযোগ রাখার বিষয়ে আইন উপদেষ্টার ওই বক্তব্যকে বিএনপিকে ‘ব্যক্তিগত আশ্বাস’ দেওয়ার সঙ্গে তুলনা করেছে দলটি। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এনিসিপি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে চিঠিও পাঠিয়েছে।
রোববার (২ নভেম্বর) দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা ওই চিঠি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে। চিঠিতে উপদেষ্টার অবস্থানকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থি’ বলে আখ্যায়িত করা হয়েছে।
আরপিওর যে সংশোধনী থেকে আলোচনার সূত্রপাত, সেটি গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে প্রতীকের ব্যবহার, জাতীয় নির্বাচনে একক প্রার্থী হলে ‘না’ ভোটসহ বেশকিছু পরিবর্তন আনা হয় ওই সংশোধনীতে।
সংশোধনী অনুযায়ী, এখন থেকে কোনো প্রার্থীর নিজের রাজনৈতিক দল নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অংশ হলেও ওই প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। এর আগে একাধিক রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ওই জোটের যেকোনো দলের প্রার্থীই জোটের নেতৃত্বাধীন দলে প্রতীকে ভোট করতে পারতেন।
জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে অন্য দলের প্রতীকে প্রার্থী হওয়ার এই সুযোগ বাতিলের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান জানায় বিএনপি। আরপিওর এ সংশোধনী নিয়ে তাদের আপত্তির কথা নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এনসিপির অভিযোগ, আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপিকে ‘আশ্বাস দিয়েছেন’ যে আরপিও সংশোধনীর এ ধারাটি বদলে দেওয়া হতে পারে।
চিঠিতে আখতার হোসেন অভিযোগ করে বলেন, একজন উপদেষ্টা হিসেবে আপনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। নির্বাচনি আইন সংশোধনের মতো বিষয়ে কোনো একটি রাজনৈতিক দলকে একতরফা আশ্বাস প্রদান করা সরকারের প্রতি জন-আস্থাকে দুর্বল করবে।
এনসিপি মনে করে, নিবন্ধিত দলগুলোকে অন্য দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ দিলে তা গণতন্ত্রের জন্য তিনটি বড় সমস্যা তৈরি করে—
এসব কারণে এনসিপি স্পষ্ট দাবি জানিয়েছে, আরপিও সংশোধন করে এই বিধান বাতিল করতে হবে। তাদের অবস্থান, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না।
এনসিপির প্রস্তাব, যদি কোনো জোট অভিন্ন প্রতীকে নির্বাচন করতে চায়, তবে তাদের আনুষ্ঠানিকভাবে একীভূত হয়ে একটি নতুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ইসির কাছে নিবন্ধন নিতে হবে। এই পদক্ষেপই প্রতিটি দলের নিজস্ব দায়বদ্ধতা নিশ্চিত করবে এবং ভোটারের অধিকার রক্ষা করবে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে
১ দিন আগে
নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”
১ দিন আগে
বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু
৩ দিন আগে
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
৩ দিন আগে