স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তারেক রহমান, তার পক্ষে নেতাদের শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতাদের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ঢাকায় বাবার কবর জিয়ারত করে যাওয়ার কথা ছিল সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে সন্ধ্যার আগে সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি। নিয়ম অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকে বিধায় সেখানে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপির প্রতিনিধি দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ছিলেন এ প্রতিনিধি দলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাধারণত সূর্যাস্ত পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য খোলা থাকে। তারেক রহমান সময়ের সঙ্গে পেরে ওঠেননি। সে কারণে সূর্যাস্তের আগে আগে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।

প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান ও মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

এর আগে ১৭ বছর পর দেশে ফিরে শুক্রবার দুপুরে বাবার কবর জিয়ারত করতে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বৃহস্পতিবার তিনি দেশে ফেরার সময় ঢাকায় তার যাত্রাপথের পুরোটা জুড়ে যেমন নেতাকর্মীদের ভিড় ছিল, একই চিত্র দেখা গেছে শুক্রবারও। তাতে নেতাকর্মীদের স্রোত ঠেলে গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায় দুই ঘণ্টারও বেশি।

পরে বিকেল পৌনে ৫টার কিছু আগে জিয়া উদ্যানে বাবার কবরে পৌঁছান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এরপর তারেক রহমানের সাভারে স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল। সময় না হওয়ায় তার পক্ষে বিএনপি নেতারাই সাভারে শ্রদ্ধা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে