নারায়ণগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের দলীয়করণ করছে এভাবে চলতে থাকলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো এ প্রবণতা অব্যাহত থাকলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দেবে।’
শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। এটি ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং বর্তমান বাস্তবতা।’ সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ফলেই সংগঠন শক্তিশালী হয়েছে।’ এ সময় তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এ অঞ্চলকে একটি মাফিয়া নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছিল, যেখানে রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত গডফাদাররা। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাব ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা দেশ ছাড়তে বাধ্য হয়।’
বর্তমান রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে সাধারণ মানুষের কল্যাণে পুনর্গঠন করা, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।’
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়ার উত্থান যেন না ঘটে, সে বিষয়ে এনসিপি সতর্ক থাকবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দল দৃঢ় অবস্থান নেবে।’
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজীব এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’
২ দিন আগে
এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ
২ দিন আগে
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ
২ দিন আগে
শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
৩ দিন আগে