প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে । তিনি বলেন, বিগত দিনগুলোতে ভারত থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কোনো সহযোগিতা আসেনি। তারা একটা সরকার ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে। বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে এ্যানি বলেন, এ বন্যা প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির কারণে নয়, ভারতের পানি ফেনী-লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এটি শুধু এ অঞ্চলের পানির প্রবাহ না, এগুলো ঢলের পানি। এটার সঙ্গে একটা ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে।
এ্যানি বলেন, বন্যাকবলিত এলাকায় প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা টিম অনুযায়ী কাজ করছে। এছাড়া সাধারণ মানুষও বিভিন্নভাবে এগিয়ে আসছে। সব শ্রেণিপেশার জনতাকে নিয়ে একটা কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার মাধ্যমে প্রত্যেক এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ বিতরণের সময় বিএনপি এবং এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে