প্রচারণার খরচ জোগাতে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জনগণের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি জানান, বিশাল নির্বাচনী এলাকার প্রচারণার ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত অর্থ তার কাছে নেই।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে বৈধতা পাওয়া এই প্রার্থী রোববার (৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পাতায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই আবেদন জানান।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’

ভিডিওতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান রয়েছে। এ সংগ্রাম শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে আগ্রহী, তাদের জন্য তিনি বিকাশ ও নগদ নম্বরসহ একটি ব্যাংক হিসাবও ফেসবুক পোস্টে প্রকাশ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১ দিন আগে