জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে: হাসনাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে যারা নিয়েছে তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, শরিফ ওসমান হাদি ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী ও তাহরিমা সুরভীর ঘটনাগুলো দেখলে বোঝা যায়— রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো জুলাইযোদ্ধাদের কীভাবে দেখছে। জুলাইয়ে যারা অংশ নিয়েছে, রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়ে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ভারতবিরোধী পোস্টের কারণে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি সরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনি এই পেজ ব্যবহার করছেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শরিফ ওসমান হাদির হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল কারও কর্মকাণ্ডে কোনো ধরনের অগ্রগতি বোঝা যায় না। ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও কিছু ঘটনা ঘটেছে, যেগুলো উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিক ইলিয়াসের আইডি সরকার সরিয়ে দিয়েছে। সরকার চেয়েছে, তাই সরিয়ে দিয়েছে। কিন্তু গত দেড় বছরে আওয়ামী লীগ সম্পৃক্ত আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার চায়নি, তাই নেওয়া হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে প্রার্থী হয়েছেন এনসিপির এই নেতা। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের আচরণ উদ্বেগজনক। আইন সবার জন্য সমান হওয়া উচিত। কমিশন ব্যক্তিবিশেষে আচরণ ভিন্ন করছে। আমরা এখন যে পুলিশ ও প্রশাসনকে দেখছি, তা গুলশান থেকে পরিচালিত হচ্ছে। এই পুলিশ ও প্রশাসন কতটা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে, তা নিয়ে সন্দেহ আছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই গণতান্ত্রিক পথ উন্মোচিত হওয়ার যে রাস্তা উন্মুক্ত হয়েছে, সেটি প্রসারিত হোক। আমরা সংস্কারের পক্ষে, ভারত বিরোধিতার পক্ষে। এবারের নির্বাচনে দুটি ভাগ হয়েছে। যারা সংস্কারের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে তাদের সমর্থন দিন। সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা অবস্থান নেবে আপনারা তাদের পক্ষ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে