শেখ হাসিনা দেশে একনায়কতন্ত্র চালু করেছিলেন: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই একদলীয় শাসনব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো-ষোল বছর এ দেশে এক নায়কতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে সালাহউদ্দিন এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার সরকার ভারতের সেবাদাস ছিল। শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল।

শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের ওপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদরাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, ফলস্বরূপ আওয়ামী লীগ এ দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতরাং আগামীতে কী রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতোমধ্যেই বলে দিয়েছে—একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজীর সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।

৬ দিন আগে

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৭ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৭ দিন আগে