৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশন নতুন এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সময় দেওয়া হবে দুই ঘণ্টা।

৪৭তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩ জন, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন নিয়োগ দেওয়া হবে।

চলতি সপ্তাহেই ৪৫তম বিসিএস পরীক্ষার সময় নির্ধারণ হতে পারে

এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, ৪৭তম বিসিএসে ক্যাডার পদ ছাড়া নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যদিও আজ বলা হয়েছে নন-ক্যাডারে ২০১ জন নেওয়া হবে।

এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। তখন উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে