বাকেরকে সমর্থন, ডাকসু থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাবি প্রতিনিধি
আবু বাকেরকে সঙ্গে নিয়ে তাকে সমর্থন জানিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহিন সরকার। ছবি: রাজনীতি ডটকম

আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই৷ তবে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বৈষম্যবিরোধী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন। এর আগে এই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দে । এ সময় আবু বাকের মজুমদার তার পাশে ছিলেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার বলেন, আমার কাছে সবসময় মনে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে তাহলে যে কারও চাইতে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে।

তিনি বলেন, যারা এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই-সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে এবং তাদের জন্য বেশি কাজ করবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

মাহিন আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ডাকসু নির্বাচনের সব ভোটারের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে বিজয়ী করুন।

মাহিন সরকার এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন। এদিকে বাগছাসের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও এনসিপি-বাগছাস দুটিই জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা দল ও সংগঠন। বাগছাসের প্রতি এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে বলে ধারণা করা যায়। এ অবস্থায় ডাকসু নির্বাচনে বাগছাস পূর্ণাঙ্গ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরও মাহিন মনোনয়ন ফরম নিলে তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে