জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না : এটিএম আজহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের ম্যান্ডেট পেয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে দুর্নীতি নির্মূল হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।’

আজ মঙ্গলবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এ টি এম আজহার রাজনৈতিক বাস্তবতা উল্লেখ করে বলেন, যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে এসেছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা দেশ থেকে পালায় না।

তিনি দাবি করেন, সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে দুর্নীতির এক পয়সার অভিযোগও প্রমাণিত হয়নি।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পায়নি, পেয়েছে কেবল ভৌগোলিক স্বাধীনতা। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে।

নারী অধিকার ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের ঘরে আবদ্ধ করা হবে-এ দাবি সঠিক নয়। আমাদের নারীরা ঘরের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন।’

সমাবেশে তিনি ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটিতে ‘যাবে না’ বিরোধী দল, স্থায়ী কমিটিতে সভাপতির পদ দাবি

অন্যদিকে ক্ষমতাসীন দলের ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জুলাই সনদ অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির মাধ্যমেই সংবিধান সংশোধন করতে হবে। আর বিরোধী দল এই প্রক্রিয়ায় অংশ নিলে তাদের ১০টি স্থায়ী কমিটির সভাপতির পদ দিতে রাজি আছে সরকারি দল।

১ দিন আগে

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

২ দিন আগে

বর্তমান সরকারের সময় কোনো গুম-রাজনৈতিক নিপীড়ন ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখের ঘটনায় স্বাধীন তদন্ত হয়েছে দাবি করে তিনি বলেন, তদন্তে বনদস্যুদের সঙ্গে তার সংশ্লিষ্টতা ও তাদের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি উঠে এসেছে।

২ দিন আগে

চোখ বেঁধে বাংলাদেশ থেকে ভারতে— গুমের স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’

২ দিন আগে
Advertisement