দেশজুড়ে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো

ডেঙ্গু প্রতিরোধে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ‘জনসচেতনতা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটায় জনগণের সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ অক্টোবর, রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে সপ্তাহব্যাপী এ সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

মশাবাহিত এই প্রাণঘাতী রোগ প্রতিরোধে সর্বস্তরের জনগণ, শ্রেণি-পেশার মানুষ এবং দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement