ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই: জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণা বাস্তবের কোনো মিল নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

গরুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে তিনি বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এসময় ঈদযাত্রায় সড়কের মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সরকারের সমালোচনা করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চোখ বেঁধে বাংলাদেশ থেকে ভারতে— গুমের স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্ররা গান বন্ধ নয়, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী

এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ

২ দিন আগে

ঢাকার যানজট নিরসনে অটোরিকশা নীতিমালাসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’, হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।

২ দিন আগে
Advertisement