রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রধান উপদেষ্টাকে ‘রেফারি’ চায় ৮ দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন জামায়াতে ইসলামীসহ ৮ সমমনা দলের নেতারা। ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন ও এই সনদ বাস্তবায়নের গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের মতো ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দলও সংলাপের আহ্বান জানিয়েছে। তবে দলগুলোর মধ্যে আস্থার সংকট বিবেচনায় তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘রেফারি’র ভূমিকা দেখার প্রত্যাশার কথাও জানিয়েছে।

আট দলের পক্ষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, উপদেষ্টা পরিষদ যে মনে করেছে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা আর কিছুই করবে না, দলগুলো মিলে করবে— এ রকম অবস্থায় রেফারির অভাব হতে পারে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে আট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার আহ্বান করেছিলাম। আজ উপদেষ্টা পরিষদও একই ধরনের একটি আহ্বান জানিয়েছে। আমরা দেখতে চাই, প্রধান প্রধান অংশীজনরা যেন এ আহ্বানে সাড়া দেয়। তারাও একইভাবে সাড়া দিহলে একটা রাস্তা বেরিয়ে আসবে।

নাম উল্লেখ না করে বিএনপির বিরুদ্ধে জুলাই সনদের বিরোধিতা করার অভিযোগ করেন আব্দুল্লাহ মো. তাহের। বলেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি, তারা তাদের দলীয় অবস্থান স্পষ্ট করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ নির্বাচনের দিন ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে কারও মনযোগ থাকবে না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত। তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল এবং নতুন বন্দোবস্তের স্বপ্ন এখনো অধরা।

মামুনুল আরও বলেন, আমাদের আট দলের পাঁচ দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তির দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না। অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে। এগুলোই এখন আমাদের মূল দাবি।

আট দলের সংবাদ সম্মেলন থেকে এসব দাবিতে ৬ নভেম্বর সকাল ১১টায় গণমিছিল করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), ইউনুছ আহমাদ ও অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সোমবার সকালে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকের পরে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেন, এ বিষয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজস্ব উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে বলেছে সরকার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৬ সিটিতে নতুন প্রশাসক, কী তাদের রাজনৈতিক পরিচয়

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের পদচ্যুত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে এবার ‘রাজনৈতিক’ প্রশাসক নিয়োগ দিল।

১৬ ঘণ্টা আগে

৬ সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে ‘জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক’ বলে উল্লেখ করেছেন। তিনি অবিলম্বে এসব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের দাবি জানান।

১ দিন আগে

মেয়র পদে লড়বেন প্রতিমন্ত্রী ইশরাক

ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে৷ তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

২ দিন আগে

হৃদরোগে আক্রান্ত বেগম সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সেলিমা রহমান। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ দিন আগে