অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

এদিকে বাংলাদেশে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান হয়েছেন শন্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা একটি নির্বাচনের আয়োজন করবেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎতকারে জয় যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, পদত্যাগের দিন থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখনই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে যাবেন।

জয় বলেন, প্রয়োজনে তিনি রাজনীতিতে ফিরবেন। তাছাড়া আমি নিশ্চিত আওয়ামীলীগ নির্বাচনে অংশ নেবে এবং জয়ীও হতে পারে।

এর আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাবিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। বাংলাদেশ ইস্যু ছাড়াও এই দুই নেতা পাশ্চিম এশিয়া নিয়ে কথা বলেছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে