প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। অন্যদিকে দুজন অস্ত্রধারী ১২ ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।
ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই কর্মকর্তা বলেন, আমরা ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাট হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। আমাদের ১০-১২ কর্মকর্তাকে জিম্মি করে রাখলেও তারা (ডাকাতরা) নিরাপদে (সেইফ এক্সিট) বের হতে চাইছেন।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে।
ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান বলেন, দুপুরের দিকে দুজন অস্ত্রধারী ডাকাত রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ কারণে প্রথম দিকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তবে ভেতর থেকে কৌশলে কয়েকজন কর্মকর্তা মেসেজের মাধ্যমে আমাদের জানান বিষয়টি। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
২ দিন আগে
নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?
৩ দিন আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
৩ দিন আগে
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।
৩ দিন আগে