প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা অনুযায়ী কক্সবাজার-১ আসন থেকে বিএনপির প্রার্থী হবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সবশেষ ২৫ বছর আগে ২০০১ সালে তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছিলেন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণার সময় এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলো বিএনপির দীর্ঘ দিনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
কক্সবাজার-১ আসনটি কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। সালাহউদ্দিন আহমদ এই আসন থেকে প্রথম সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে। জয়ও পেয়েছিলেন। ওই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও নির্বাচিত হয়েছিলেন তিনি।
পরে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও সালাহউদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনবারই তিনি আওয়ামী লীগের সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে পরাজিত করেন তিনি।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আর সালাহউদ্দিন আহমদ প্রার্থী হননি। সেবার প্রার্থী হন তার স্ত্রী হাসিনা আহমদ। তিনিও আওয়ামী লীগের সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সালাহউদ্দিন আহমদকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। ৬২ দিন পর ১১ মে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় তার সন্ধান পাওয়া যায় ভারতের শিলংয়ে।
এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ করতে সালাহউদ্দিনকে। এ সংক্রান্ত মামলায় ২০১৮ সালে ভারতের নিম্ন আদালতে খালাস পেলেও পরে রাষ্ট্রপক্ষ আপিল করায় দেশে ফেরা হয়নি তার। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। এবারে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ফিরতে পারেননি তিনি।
সবশেষ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৬ আগস্ট ট্রাভেল পাস পান সালাহউদ্দিন। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে গত বছরের ১১ আগস্ট দেশে ফেরেন তিনি। এবার ২৫ বছর পর নিজ আসন থেকে ভোটে লড়বেন বিএনপির এই অন্যতম কেন্দ্রীয় নেতা।

মার্কিন সাম্রাজ্যবাদের তেল সম্পদ নিয়ন্ত্রণ ও সামরিক আধিপত্যের নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেন পার্টির নেতারা। একই সাথে, মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর 'স্বার্থপর ও সুবিধাবাদী আচরণ' গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
২ দিন আগে
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক চালানো হামলায় খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
২ দিন আগে
সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির।
২ দিন আগে
ইফতার পার্টিতে অংশ নিতে গেলে স্থানীয় লোকজন তাকে চিনে ফেলে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
২ দিন আগে