গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৪: ৫৭

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীরা হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে দুপুরের সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন তরুণ। তারা সমাবেশস্থলের পাশে থাকা বেশকিছু চেয়ার ছুড়ে ফেলেন। কয়েকটি চেয়ার ভাঙচুরও করেন।

এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা স্লোগান দেন। তারা পুলিশের উদ্দেশে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন, আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব।

১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ কর্মসূচির আগে বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা রয়েছে। এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে গোপালগঞ্জ সদরের ইউএনওর গাড়ি বহরে হামলা চালানো হয়।

ইউএনও এম রকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা পথে পথে অবরোধ তৈরির চেষ্টা করছে। এ কাজে বাধা দিতে গেলে প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

৩ দিন আগে

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'

৪ দিন আগে

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকরভাবে করারোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রস্তাবিত তামাক কর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪ দিন আগে

এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না । ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, এদেশের মানুষ সেই স্বাধীনতাব

৪ দিন আগে