যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণায় ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর শপিংমল যমুনা ফিউচার পার্কে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন তারা।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের জানান, যমুনা ফিউচার পার্কের মোবাইলের শো-রুমে চুরির ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ চুরির বিষয়ে ব্যবস্থা গ্রহণের কোনো আশ্বাস না দেওয়ায় ও যমুনা ফিউচার পার্কের মালিক পক্ষ এসে কথা বলার কথা ছিল। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেননি। পরে দোকান মালিকরা যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকে মিছিল শুরু করেন। সে সময় কর্তৃপক্ষ যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেন। এরপর দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। তারা বেশিক্ষণ সড়ক অবরোধ করে রাখেননি। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখে তারা সরে যান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৪ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে