প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে জাতীয় রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রত্যাবর্তনকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের আগাম জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।
শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার গ্রহণ করেছে, আজকের এই কর্মসূচি তারই একটি অংশ। তিনি জানান, আগামী ২৫ তারিখে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন ইনশাল্লাহ। তার আগমনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান গণতান্ত্রিক সংগ্রামে তারেক রহমান ছিলেন প্রধান নেতৃত্বদাতা ও অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্বেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, আসন্ন নির্বাচন কেবল বিএনপির বিজয়ের জন্য নয়, এটি হবে গণতন্ত্রের বিজয়। বিএনপি গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
বিদেশে পরিচালিত একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জরিপে ভোটারদের কাছে বিএনপিকে ভোট দেওয়ার কারণ হিসেবে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার কথা উঠে এসেছে। একই সঙ্গে গণতন্ত্রের প্রতীক হিসেবেও বিএনপির প্রতি জনগণের বিশ্বাস প্রকাশ পেয়েছে।
দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক চর্চা চলছে, তা সহনশীল গণতন্ত্রের পরিপন্থী। অসম্মান, বিদ্বেষ ও অস্থিতিশীলতার মাধ্যমে রাজনীতি করা দেশের জন্য ক্ষতিকর। বিএনপি শান্তিপূর্ণ, সহনশীল ও দায়িত্বশীল রাজনীতিতে অটল থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে