প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদ নিয়ে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি ও সংসদের বাইরেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠাভোটে পাস হলে অধিবেশন থেকে জামায়াতে ইসলামী ওয়াকআউট করার পর গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, যারা এখন সংসদে আছেন তারা সবাই ফেব্রুয়ারির নির্বাচনে দুটি করে ভোট (সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট) দিয়েছেন। যারা সরকারে আছেন তারাও দিয়েছেন। তারা বলেছিলেন, ক্ষমতায় এলে গণভোটের রায় বাস্তবায়ন করবেন। কিন্তু এখন তারা, সেটি মানছেন না।
শফিকুর রহমান বলেন, আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমার যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও সংসদের বাইরে আমাদের আন্দোলন চলবে। আমরা চাই সরকারি দল প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বস্তবায়ন করুক।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে এ কমিটিতে বিএনপি, গণসংহতি আন্দোলন, বিজেপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ জনকে সদস্য করা হয়েছে।
চিফ হুইপ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে বলেন, বিরোধী দল থেকে এ কমিটিতে পাঁচজনকে রাখা হবে। তাদের নাম বিরোধী দলকে প্রস্তাব করতে বলেন তিনি। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে কমিটিতে নাম দেবে না জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।
১৫ ঘণ্টা আগে
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তাই, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্
১ দিন আগে
অতীতে নুসরাত, তনু ও খাদিজার ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার কথা স্মরণ করে রিজভী বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে।
১ দিন আগে