কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি গড়ে তুলতে আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর লক্ষ্য, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে দুই দেশের জনগণের মধ্যে যেন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আদান-প্রদান দৃশ্যমান হয়ে ওঠে।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত সান ওয়েইডং বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সান ওয়েইডংয়ের সঙ্গে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামের প্রথম সাক্ষাতে দুজনেই বিদ্যমান সহযোগিতা জোরদার করা ও সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
দুপক্ষই সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক অনাগ্রসন, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে পারস্পরিক হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি তাদের পারস্পরিক শ্রদ্ধার অবস্থানের কথা জানান। উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও দ্বিপাক্ষিক পর্যায়ে নতুন করে গতি সঞ্চারেও সম্মত হন তারা।
রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া সুযোগগুলো গ্রহণ করতে চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান। আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে তিনি তাদের উৎসাহিত করেন।
ভাইস মিনিস্টার সান বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পর্যটন, শিক্ষা, একাডেমিয়া, থিংক ট্যাংক এবং স্থানীয় সরকার খাতে আরও বেশি সফর বিনিময় এবং প্রকল্প গ্রহণ করা উচিত বলে উল্লেখ করেন।
উভয়েই বহুপাক্ষিক ফোরাম, বিশেষ করে জাতিসংঘের ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা পুনরায় ব্যক্ত করেন, যেন বহুপাক্ষিকতার সুবিধা সবাই, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো অর্জন করতে পারে।
বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপনের জন্য দুই দেশ যৌথ কর্মসূচি গ্রহণ করবে। এর মধ্যে থাকবে লোগো প্রকাশ, বিগত ৫০ বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অবদান রাখা ব্যক্তিত্বদের স্বীকৃতি এবং চিকিৎসা পর্যটন চালু করা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উদ্যোগে এবং বাংলাদেশ ও চীনের যৌথ ব্যবস্থাপনায় কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য তিনটি তৃতীয় স্তরের হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ক্যানসার চিকিৎসার জন্য আরও একটি হাসপাতালের অন্তর্ভুক্তি প্রক্রিয়াধীন।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে