বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

জুলাই জাতীয় সনদ যেভাবে সেই হয়েছে, বিএনপি সেভাবে সনদটি পালন করবে বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে। যেভাবে জুলাই সনদ সই হয়েছে সেভাবে এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

একই দিনে নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না, সে জন্যই সংসদ প্রয়োজন।

নাম উল্লেখ না করে জামায়াতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি দল আছে, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে। তারা জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে। তারা চায় নারীরা যেন বন্দি থাকে, তাই তারা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে।

তিনি আরও বলেন, কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে, সেটি তারা বলছে না। যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। তারা নারীদের উন্নয়ন, দেশের উন্নয়ন চায় না।

নারীদের অগ্রগতি বিএনপিঘোষিত সংস্কারের রূপরেখা ৩১ দফার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নারীদের রাষ্ট্রীয়-সামাজিক-পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন নারীরা এগিয়ে যেতে পারে। ৩১ দফার মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, যার মাধ্যমে এগিয়ে যাবে নারী ও দেশ।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এটাই হবে বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলমতের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অনুরোধ ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।

১০ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

১০ ঘণ্টা আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনেও আলোচনায় ৭০ অনুচ্ছেদ, কী বলছে সরকার ও বিরোধী দল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি। এই নির্বাচনের দিনেও ফের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ।

১১ ঘণ্টা আগে