দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ মে ২০২৬, ১৪: ৫৭

জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে। ফলে দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই।

সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল না, কিন্তু ১৯৭১ সালে দেশের মানুষ যখন স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়, তখন তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ হত্যার সঙ্গে এ শক্তি জড়িত ছিল।

শামসুজ্জামান দুদু বলেন, এখন তারা মুখোশ পরে দেশের ভালো চাওয়ার কথা বললেও মানুষ সচেতন। জনগণ জানে কে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কে বিপক্ষে ছিল।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, আগের সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। এখন প্রকৃত শিক্ষাবিদদের উপাচার্য করা হলে সেখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, ১৮ বছর ধরে দলটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এমন কোনো নেতা-কর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি বা যিনি নির্যাতনের শিকার হননি। তিনি দাবি করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। সবাইকে তার পাশে দাঁড়িয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

দুদু বলেন, হামের বিষয়ে আগের সরকারকে পাঁচ-ছয়বার লিখিতভাবে সতর্ক করা হলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে নির্মূল হওয়া রোগও আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে বিএনপির এ নেতা বলেন, আগে অনেক ফার্মেসি সন্ধ্যার পর বন্ধ হয়ে যেত, কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে অনেক প্রতিষ্ঠান সারারাতও সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

রাজনীতি/একে

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত বিরোধী দল হওয়ার যোগ্য নয়: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর বিরোধী দল হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারঘেঁষা হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

১ দিন আগে

নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমি আপনাদের এ এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

১ দিন আগে

আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহিদ হয়েছেন। স্বাধীনতোত্তর অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনসার ও ভিডিপিকে একীভূত করে একটি শক্তিশালী কাঠামো প্রদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯৫

১ দিন আগে

এনসিপি ছেড়ে গণসংহতিতে ১৭ নেতাকর্মী

গণসংহতি আন্দোলনের রাঙামাটি জেলার ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক বিএস কলিন্স চাকমা, পবন বিকাশ চাকমা এবং যুগ্ম সদস্য সচিব দুনয়ন চাকমা। সদস্য হিসেবে রয়েছেন অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সৌজ

১ দিন আগে