ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। নানা সাংস্কৃতিক কর্মসূচিতেও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে দূরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত দুইজন ব্যক্তির চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনও সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়ত ধরবে না; কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও মানুষ প্রত্যাশা করেনি।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সামাজিক-সাংস্কৃতিক স্বস্তি ফিরে আসবে এইটাই মানুষের প্রত্যাশা। কেবল একটি গোষ্ঠী স্বস্তিতে থাকবে সেটা তো হয় না।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারাদেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের
তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।
স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায়গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে।
বসন্ত বরণে বাধা, মাজারে হামলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না।
রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে তিনি বলেন, কে কত সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, অসুস্থ দুইজন ব্যক্তি পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা আমরা বিএনপি পরিবার তাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে