নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দরকার হলে বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের প্রয়োজন নেই। শেখ হাসিনা তো ১৫ বছর ক্ষমতায় ছিল ভোট ছাড়া। আপনারাও থাকুন, আমরা না করব না; কিন্তু মানুষ আপনাদের ছাড় দিবে না। আমরা গণতন্ত্র চাই, আমরা কথা বলতে চাই।
মঙ্গলবার বিকালে শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, একজন বলে বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আরেকজন বলে নির্বাচন যারা চায় তারা দেশের মঙ্গল চায় না। আরে ১৭ বছর কোথায় ছিলেন আপনি। ১৭ বছর আন্দোলন করেছি এই নির্বাচনের জন্য। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। তারা ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। বিএনপির জনপ্রিয়তা দেখে কতিপয় ব্যক্তি বলেন- বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে গেছে। বিএনপিকে বলে ভারতের দালাল। বিএনপি কখনো ভারতের তাঁবেদারি করেনি। ভারতের তাঁবেদারি করলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ জীবিত থাকতেন।
তিনি আরও বলেন, এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে- এর পেছনে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। তার একটাই কারণ, স্থানীয় সরকার নির্বাচন। এটা হয়ে গেলে তাদের অনেক সুবিধা হয়। কারণ গ্রামে-গঞ্জে অনেকের পায়ের তলায় মাটি নেই। তারা স্থানীয় সরকার নির্বাচন করে পায়ের তলায় মাটি আনতে চান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক এমপি গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান দিপু, মাসুকুল ইসলাম রাজিব, রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে