প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর কিংবা আগামীকাল শুক্রবার ভোরে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাচাই করে লন্ডনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স তারা সরবরাহ করতে প্রস্তুত।
গত ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্যন্ত্রের জটিলতা এখনো বজায় রয়েছে।
বুধবার রাতেই চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় এসে খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেন এবং তার সর্বশেষ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
সবশেষ তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে উন্নত চিকিৎসার সুযোগ বাড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে