প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন সময় ‘সংগঠনবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত আরও ১৮ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। দলে ফিরতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা এক নেতাও দলে ফিরতে আবেদন করেছিলেন। সে আবেদনও বিবেচনায় নিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই ১৯ নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার তথ্য জানানো হয়েছে।
যেসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম রিফাত বিন জিয়া; কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার বকুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল ও পৌর বিএনপির সাবেক সদস্য সাহাব উদ্দিন সাহেদ।
এ তালিকায় আরও রয়েছেন— পাবনা জেলার সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রউফ, ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছা. নাসরিন পারভীন মুক্তি ও ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মো. জিয়াউর রহমান; টাঙ্গাইল জেলার সদর থানা বিএনপির সদস্য মো. আজহারুল ইসলাম লাবু; কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইমান আলী; এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসা. মাকতুফা ওয়াসিম বেলী।
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোছা. লাইলী বেগম; কুমিল্লা উত্তর জেলার হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোসা. নাজমা হক; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মো. আশরাফ হোসেন আলিম; খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুলের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।
রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম (ইমরান) ২০২৪ সালের ২২ মার্চ স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে