৮৪৮ শহিদের তালিকা ট্রাইব্যুনালে, শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ বিএনপির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫১

জুলাই-আগস্ট গণআন্দোলনে হত্যার শিকার দলের নেতাকর্মীদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ করেছে বিএনপি।

অভিযোগের সঙ্গে বিএনপি জুলাই-আগস্ট আন্দোলনে দেশব্যাপী শহিদ ৮৪৮ জন নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে। পাশাপাশি দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি এবং অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠির মাধ্যমে এই তালিকা ও অভিযোগ দেওয়া হয়েছে।

বিএনপি জানিয়েছে, ওই তালিকায় ৮৪৮ জন শহিদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক।

বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ ছাড়াও এ আন্দোলনে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে হয়েছে বিএনপির অভিযোগে। জমা দেওয়া হয়েছে নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্র।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করেছে বিএনপি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে