প্রতিবেদক, রাজনীতি ডটকম

যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে অবশ্যই জনগণের মতামত নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেইস কনসাল্টিং নামের একটি সংস্থার আয়োজনে জনতার ইশতেহার শিরোনামের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসবের বিষয়ে অবশ্যই জনগণের মতামত নিতে হবে, নিজে মালিক হওয়ার চেষ্টা করবেন না। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এসব করতে হলে জনগণের রায় নিয়ে আসুন। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে পাস হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা সম্ভব নয়। সংবিধানে এমন বিধান নেই।’
তিনি বলেন, ‘আমি যেটা চিন্তা করছি সেটা ঐকমত্যের বাইরে গেলেও করতে হবে- কিছু রাজনৈতিক দলের এই মানসিকতা গ্রহণযোগ্য নয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘ঐকমত্যে যতটুকু হয়েছে এর বাইরে গিয়ে বাস্তবায়নের জন্য কারও বা কোনো দলের চাপ দেওয়ার কোনো সুযোগ নেই। এসব করে একটা বিভক্তির দিকে নেওয়া হচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরিতে আমলাতান্ত্রিক নির্ভরতা একেবারে দূর করবে। দপ্তরে দপ্তরে ফিজিক্যালি যেন না দৌড়াতে হয় সে ব্যবস্থা করা হবে। ঘরে বসেই ট্রেড লাইসেন্সসহ যাবতীয় প্রয়োজনীয় কাজ সমাধান করার ব্যবস্থা করা হবে। সব ক্ষেত্রে ডি-রেগুলেশন করা হবে। বেসরকারি খাতকে বিকশিত করা হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।
১৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
১৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি। এই নির্বাচনের দিনেও ফের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ।
১৪ ঘণ্টা আগে