আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা আব্বাস। ফাইল ছবি
মির্জা আব্বাস। ফাইল ছবি

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন, পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মির্জা আব্বাস।

পরিবারের সদস্যদের আগ্রহ ঈদের আগে মির্জা আব্বাসকে দেশে আনা হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে আসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad