প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্ষণবিরোধী মিছিল থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টারও নিন্দা জানিয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ নিন্দা জানান। তার পক্ষে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আয়োজনে ধর্ষণবিরোধী মিছিল হয় শাহবাগ এলাকায়। ওই মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিছিলটিকে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ নেতার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মামলা দায়ের করে রমনা থানায়। এই ১২ জনের সবাই বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতা। মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। পরে শুক্রবার দিবাগত গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ।
এসব ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলেছে। এটা উদ্বেগজনক। এই ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে, পরে ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতিকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন, তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায়।
সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে— বিবৃতিতে এমন প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে