রাজশাহী ব্যুরো

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির উদারতার কারণে জামায়াত এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে, সেটা হলো মুনাফেকি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। তাহেরপুর হাইস্কুল মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের ১৬-১৭ বছরের অনিয়ম-দুর্নীতি, খুন-গুম, লুটপাটের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল ‘মাফিয়া হাসিনা’। শেখ হাসিনা নিজের ও আত্মীয়-স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা। শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য।
পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই, তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।’
তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলিম বাবুর সঞ্চালনায় এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবুল সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে