রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ রাশেদ খানের

ডেস্ক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড.ইউনূসের বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব বিষয় উল্লেখ করেন।

পোস্টে রাশেদ খান লেখেন ‘আমি মাঝেমধ্যে ভাবি ৮৫ বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে এতো বিদেশ ভ্রমণ করেন! এটা আমি হলেও পারতাম বলে মনে হয় না। মাঝেমধ্যে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে আমার নিজেরই সমালোচনা করতে ইচ্ছে করে, কখনো কখনো করেছি। বিশেষ করে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের বিশাল ব্যয় বটে।’

তিনি আরও লেখেন, ‘আবার দেশে ফিরেই ইতালি বা রোম সফরে গেলেন। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন। এতে রাষ্ট্রের অর্থের বিশাল ব্যয় হয়েছে সত্য, আমি এর সমালোচনাও করি। আবার প্রধান উপদেষ্টার এই সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন, ‘গণ-অভ্যুত্থান পরে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় বড় একটি ব্যাপার ছিল। এই কাজটি তিনি আমাদের করে দিয়েছেন। প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে