‘অশান্তির জন্য নোবেল থাকলে বাংলাদেশ উপযুক্ত বিবেচিত হতো’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২৩: ৪৭

দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে রয়েছে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এর জন্য আবার অন্তর্বর্তী সরকারকেই দায়ী করছেন তিনি।

জিএম কাদের বলেন, সরকার দেশে চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশের মানুষদের এখন পৃথিবীর প্রায় দেশই ভিসা দিতে চাইছে না। ওই দেশের জনগণকেও বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে। এককথায় বলা যায়, অশান্তির জন্য কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশ তার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ জাতীয় পার্টির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

জিএম কাদের বলেন, দেশের বর্তমান অবক্ষয় থেকে রক্ষাকবচ হতে পারে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। সে কারণে প্রয়োজন সরকার পরিবর্তন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন ও সেই সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা প্রয়োজন মনে করি। এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে, দেশের জন্য ততই মঙ্গল।

গত ১১ অক্টোবর জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে আয়োজিত কর্মী সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হওয়া প্রসঙ্গে পার্টির চেয়ারম্যান বলেন, হঠাৎ করে কোনো ধরনের উসকানি ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ জলকামান দিয়ে পানি নিক্ষেপ শুরু করে। উপস্থিত নেতারা কিছু বুঝে ওঠার আগেই জনবহুল সমাবেশের মাঝখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়তে শুরু করে। পরে টিয়ার গ্যাস নিক্ষেপের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

তিনি বলেন, সমাবেশে উপস্থিত নেতারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। সরকারি বাহিনীর এমন কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করি।

সরকারের আচরণকে পক্ষপাতমূলক অভিহিত করে জিএম কাদের বলেন, এ ধরনের আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করে না। এই সরকার কোনো নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে ইচ্ছুক নয়। আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধাদান এটাই প্রমাণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মাইনুল রাব্বি চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ আলমসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে