প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি বিএনপি স্বাগত জানিয়েছে এবং সবদিক থেকে প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু এখন কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কেউ কেউ ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা চাচ্ছে, কিন্তু কেন লাগবে, তা ব্যাখ্যা করছে না। পিআর হলে এমন সময় আসতে পারে যে, দেশে কোনো সরকার গঠনই সম্ভব হবে না।”
ড. মোশাররফ আরও বলেন, “যদি ভোটের হারে সংসদ সদস্য নির্ধারিত হয় এবং কোনো দল ৪০ শতাংশ ভোট পেলেও তাদের আসন হয় মাত্র ১২০টি, তাহলে তো সরকার গঠন করা সম্ভব হবে না। অথচ অতীতে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেয়ে সরকার গঠিত হয়েছে, কারণ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলই সরকার গঠন করেছে।”
তিনি বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং আমাদের ২৭ দফার সমন্বয়ে ৩১ দফা গঠিত হয়েছে। আমরা নিজেরাই সংস্কারের কথা বলেছি, তাই সংস্কার চাই না—এমন অপপ্রচার ভিত্তিহীন।”
পিআর পদ্ধতির ঝুঁকি ব্যাখ্যা করে বিএনপির এই নেতা বলেন, “প্রথমত এতে সরকার গঠনে জটিলতা তৈরি হবে। দ্বিতীয়ত, জনগণের প্রকৃত ভোটাধিকার বা এমপি নির্বাচনের গণতান্ত্রিক চয়েস প্রতিফলিত হবে না।”
তিনি অভিযোগ করেন, “আগামী নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র চলছে—এর উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত বা বাতিল করা। যারা অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল, তারা বিদেশে পালিয়েছে বা আশ্রয় নিয়েছে; তারাই এখন নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে। দেশে কিছু ব্যক্তি নন-ইস্যুকে ইস্যু বানিয়ে সংকট তৈরির চেষ্টা করছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম কামরুল আহসান, ও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. দিল রওশন জিন্নাত।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে