প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।
এ সময় বক্তব্য দেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম, খুলনা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহসভাপতি জুলফিকার আলীসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, ‘মানুষ বিগত দিনের সব অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে। তাই অধিকার আদায়ে বিএনপির দিকে তাকিয়ে আছে তারা।’
উদ্বোধনী আলোচনায় আমানউল্লাহ আমান ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, ‘আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে সমমনা দলগুলো নিয়ে জাতীয় সরকার হবে।’
সম্মেলন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ব্যালটের মাধ্যমে জেলার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে