'নির্বাচন নিয়ে যারা শঙ্কিত তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪: ৩৩

নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষের শক্তি নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত করা বা বানচাল করার জন্য নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছেন। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ। যারা এর বিরুদ্ধে বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি- গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো বাঁধাকে অতিক্রম করতে বাংলাদেশের মানুষ সংকল্পবদ্ধ। সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করবো- আপনারা যেভাবে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই এই রকম ঐক্য নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐকবদ্ধ থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে আপোষহীন উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। স্বৈরাচারকে হটিয়েছেন দেশে পূনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। পরবর্তীতে জনগণের দাবির প্রেক্ষিতে নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছেন। তিনি আজও বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারী হয়ে বেঁচে আছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সমসাময়িক রাজনীতির বিষয়ে সমস্ত দিকনির্দেশনা পাচ্ছি খালেদা জিয়ার কাজ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করতে হবে। তার নির্দেশনা মোতাবেক আমরা সরকার ও সমস্ত গণতান্ত্রিক শক্তির সঙ্গে অনেকবার আলাপ-আলোচনা করেছি।

তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু-নিরেপক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। এই গণতন্ত্রের জন্য আমরা গত ১৫-১৬ বছর সংগ্রাম করেছি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুবদলের সাবেক যোগাযোগ সম্পাদক নেতা গিয়াসউদ্দিন মামুন, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অ

৪ দিন আগে

‘অপরাধের বিরুদ্ধে প্রয়োজন শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন’

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন।

৪ দিন আগে

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব— মালয়েশিয়া থেকে মির্জা আব্বাস

শারীরিক অবস্থা এখন কেমন— জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, 'আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।'

৫ দিন আগে

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকরভাবে করারোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রস্তাবিত তামাক কর বাস্তবায়নের মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৫ দিন আগে