মির্জা ফখরুলের চোখে সফল অস্ত্রোপচার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের এই অপারেশন হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘ওনার (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা ভালো আছে। এখন ওনাকে কেবিনে দেওয়া হয়েছে।’ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

শায়রুল কবির বলেন, সোমবার (১২ মে) স্যারের (মির্জা ফখরুল) চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়।

এর আগে চোখের জরুরি চিকিৎসার জন্য সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে