মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭: ২৪
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা এ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়ন বাতিল এবং তিনজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলামের মনোনয়নপত্র বৈধ করা হয়।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেন এবং এবি পার্টির মো. নাহিদ রানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ রেজাউল করিম ও সিপিবির মো. সাহাব উদ্দিনের মনোনয়নপত্র ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত এস. এম. খলিলুর রহমান, বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আল আমিন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত কমলা কান্ত রায় এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. হাফিজ উদ্দিন আহাম্মদের দলীয় মনোনয়নপত্র না থাকায় তার আবেদন স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র আগামীকালের মধ্যে জমা দিলে পরবর্তীতে তাদের মনোনয়নপত্র বৈধ বা বাতিল ঘোষণা করা হবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন, জেলার তিনটি আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রতীক পাওয়ার পর আমরা নির্বাচনি প্রচারে মাঠে নামব। কোনোরকম অঘটন না ঘটলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ জনগণ বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

১ দিন আগে

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

২ দিন আগে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

৩ দিন আগে
Advertisement